কবিতা

নুসরাত নুসিন



শূন্য নিশ্চয়তা

সকল নিশ্চয়তাই বেঁকে যাচ্ছে দিকের দিগন্তে

কীভাবে পেরিয়ে যাবো এই মন্থর মাঠ? পঙক্তি? কাব্যকারবঠ¾à¦²à¦¾?
à¦…à¦¤à¦¿à¦•à§à¦°à¦®à¦£à§‡à ° কাল এখনও কুসুমে ফোটেনি।

মহান কোনো দূরগমনের সম্ভাবনা যতটা বাজিয়ে যাচ্ছে
বেহালা,
তারও অধিক হারিয়ে ফেলছি পায়ের মুদ্রা। বনসাই
চাহনি নিয়ে এই মাঠ, শূন্য সম্ভাবনা কত দূরে যাবে?

আর এই শূন্য সম্ভাবনার খেত
ভরে উঠছে
বিনয়ী শ্লেষে।
দাঁড়িয়ে আছি কেন বৃহৎকাল?
প্রান্তরেঠঅমোঘ হত্যা করে
কেন কোনো সম্ভাবনা পান করছি না?
অযথাই ঘন করছি কুসুমবন আর দিগ্বলয়!

তুমি আর কতদূর যাবে হে তরুণী?


অমীমাংসা< /strong>

সকল অমীমাংসা আছড়ে পড়ছে, নিদান আছড়ে পড়ছে

তবু প্রশ্ন ছুড়ছ, তুমি কি কখনো অতিক্রম করতে পেরেছ আকর্ষণ?
কুসুমবনের কাছে যেকোনো বাঁশি? একাকীত্ব ও মানুষ?


ওই বিফল বনে

আমাকে তুমি কি পান করালে,à¦®à§ƒà¦¤à§à ¯à§ ও দ্বিধা?

গনগনে এই আগুনের পা থেমে গেল
ওই বিফল বনে, স্বরচিত দ্বিধার ধারণায় মিশে।